তাশের পৃথিবী
মোঃ নাহিদ হোসাইন
জানি আকাশ বাতাস
সকলি হবে হতাস,
ত্রিভুবন একটি খেলার তাশ
বিধি ত্রিভুবনের রাজ।
জন্মিলে জীব ত্রিভুবনেতে,
মৃত্যু ডাকিবে ওপারেতে,
মায়ার পৃথিবী কান্নায় ভাসিবে
জন্মিলে জীব ফাসিবে।
অবিনশ্বর এই ত্রিভুবন
পাহাড় কাঁপায় ভূকম্পন,
উল্টোদিকে নদীর চলন
আপন নহে ত্রিভুবন।
ঝরনার কাছে চল
পাবো মিঠে জল,
সাগরের জল বাসা স্থল
সকলি বিধির ছল।
পাখির ছানা নিড়ে
কিলবিল করে চিলে,
বিন্দু পরিমাণ সুযোগ পেলে
মানুষ মানুষকে ভুলে।
জমিরই জল বৃষ্টি
বাষ্প হয়ে সৃষ্টি,
বৃষ্টি নামুক চেইনের কাজটি
বিধি তোমার সৃষ্টি।
সময়ের গতিতে সময়
পৃথিবীর গতিতে পৃথিবী,
দেখিনি পেছন ফিরতে তোমায়
হারালে তাস খেলায়।
আকাশ বাতাস জমি
মাঝখানে দাঁড়িয়ে আমি,
থাকবো না আমি থাকবে তুমি
ত্রিভুবন তুমি এমনি।