Poetry

কোলাহলে

October 12, 2026

43 views

কোলাহলে বেঁচে যায় কেউ কেউ।
কোলাহলে তুমি যখন শুনতে পাওনা কেন
সব এলোমেলো হয়ে গিয়েছিল?
কোলাহলে শোনা যায়নি জরুরী শব্দমালা।
হট্টগোলের এ জীবনে, কার কথা শুনছ তুমি?
নাকি কাউকেই শোনা হয়নি তেমন করে?
অসংখ্য উচ্চস্বরে বলা বাক্যরা তাই মূল্যহীন
থেকে গেছে, শুধু শুনতে না পারায়।

অনেক অনেক শোরগোলে, আসল মানুষের
সত্যি কথা জানা হয়না কারো কারো। তাই ভুল
ভাবনায় ভুল মানুষকে নিয়ে জীবন যাপন।
ভুল বাক্যের গাঁথুনীতে জীবন সাজায় মানুষ।
কোলাহলে বেঁচে যাওয়ার সাথে সাথে কেউ
মরেও যায়। অথবা তারা জানেও না, তারা
বেঁচে গেছে নাকি কখনো বাঁচেইনি।


(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)

Picked up where you left off

Comments

sayed mahmud was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • R Masud 1 month ago

    দারুণ লিখেছেন ভাই।

    • Borhan Mahmud 36 minutes ago

      ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

  • sayed mahmud 1 month ago First reader

    অথবা তারা জানেও না, তারা বেঁচে গেছে নাকি কখনো বাঁচেইনি।দারুণ বলেছেন।

    • Borhan Mahmud 35 minutes ago

      ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।