Poetry

চাঁদ

October 12, 2026

64 views

তুমি কি চাঁদ ভালোবাসো না সূর্য?
আমি কিন্তু চাঁদ।
সূর্যের আলোতে আমি বর্ণান্ধ হয়ে যাই।
ওই আলোতে বিশ্বাসঘাতকতা হয়।
সে আলোতে ভ্রমের মেলা।
সূর্যকে আমার অনেক ভয় হয়।
তাই চাঁদের আলোতে তোমায় দেখতে চাই।
শুধু চন্দ্রিমায় আমি তোমার নৈকট্য চাই।
সূর্যের আলোতে কেবল মতিভ্রম আর অনেক অলিগলি।
বুঝেছো এবার?
কেন আমি কেবল চাঁদের কথা বলি।



(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed mahmud 1 month ago

    চন্দ্রিমায় আমি তোমার নৈকট্য চাই। দারুণ লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই।

    • Borhan Mahmud 43 minutes ago

      ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

  • চাঁদের তো ধার করা আলো। সূর্যকে ভালো না বেসে উপায় কী!!!

    • Borhan Mahmud 42 minutes ago

      ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।