Poetry

বেদনার খেলা (Premium)

October 12, 2026

0 sold
অবিরত কান্নার স্রোতে
দীর্ঘশ্বাস বুকে বসবাস
জীবনের পাওয়া না পাওয়া
জমে থাকে হা-হুতাশ।

কেন এমন হয়
শুধু হারাবার ভয়
মন গেছে মরে
নীরবে হৃদয় ক্ষয়।

জীবনে কান্নার জয়োল্লাস
ধরা দেয় না কাঙ্ক্ষিত সুখ
শুধু বেদনা বেদনার খেলা
দুঃখ বুকে জাগরূক।

হায় উদাসী পরান
বেদনায় বুঝি আজ হয়রান
সাদা-কালো লাল-নীল বেদনা
জীবন জুড়ে করছে জয়গান।
২৭.০৪.২০১৬

This is a premium post.

Comments

    Please login to post comment. Login