তোমার চৈতন্যদ্যানে একটা নদী
কুলকুল করে বয়।
আমি শব্দ পাই,
সেখানে যেতে চাই।
নদীর কিনারার বালুমাটিতে
তাড়াতে চাই কাঁকড়া।
তোমারও হাবভাব এমন—
যেন আমাকে চেনে সেই নদী,
বসে আছে অপেক্ষাতে আমার।
হয়তো আছে,
যেমন আমি আছি একটা গাছের পাশে,
সান্ত্বনার মতো।
গাছটা অতীত থেকে ভবিষ্যতে এসে
নিজেকে খুঁজে না পেয়ে কাঁদছে
পা-ভাঙা কাঠের চেয়ারে বসে।