Poetry

ছড়া

October 14, 2026

35 views

ইচ্ছে জাগে

আকাশ ইসলাম

নদির তীরে কাশ ফুটেছে

বাতাস দেয় যে দোলা_

আজ আকাশের ফুরফুরে মন

ভাসছে মেঘের ভেলা।

নীল ঘুড়িটা উড়ে গেলো

নীলকে ছুঁয়ে দিবে_

নীলে নীলে হারিয়ে যায়

নীলকে কোথায় পাবে?

নীলকে আমি খুজতে গিয়ে

দেখি বিশাল নদি_

এই নদিটা পাড়ি দিতাম

নৌকা পেতাম যদি।

ওই তো দেখি নদির বাঁকে

পাল তোলা নাঁও ভাসে_

আমার মনে ইচ্ছে জাগে

বসি মাঝির পাশে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login