Poetry

ডাবা (কবিতা)

October 15, 2026

9 views

যে ডাবা খেলায় প্রতিপক্ষ অসৎ,

সেখানে আমি কেন সৎ থাকবো?

আমি তো তার চেয়েও অসৎ হবো,

তখন খেলা চলবে কে কত অসৎ।

যে ছলনাময়ী মেয়ে, টাইমপাশ করতে আসবে,

সেখানে আমি কেন সৎ থাকবো?

আমি নিজেও তো ছলনাময় ছেলে হয়ে যাবো।

সেখানে খেলা চলবে কে কত ছলনাময়।

তুমি আমার মাথায় বন্দুক ঠেকালে,

আমি প্রস্তাব করবো বুদ্ধির লড়াইতে।

শত্রুপক্ষ যদি টিচিং করে জিতেও যায়,

তাহলে তার চেয়ে কাপুরুষ আর কে আছে?

খেলা হতে হবে সমানে সমানে,

তবুও যদি আমার শত্রুপক্ষ রাস্তায় এসে পড়ে.

সে ড্রাগন সমতুল্য ক্ষমতা তার,

আমি তলোয়ার হাতে প্রস্তুত থাকবো।

তার চোখে চোখ রেখে দাড়িয়ে থাকব।

যে ডাবা খেলায় তুমি হারাতে চাও আমাকে,

সে ডাবা খেলায় মাস্টার আমি।

তোমার মস্তিষ্ক পড়ে বুঝে নিব তোমার পরবর্তী চাল,

তুমি ইচ্ছে করে ভুল চাল দিবে।

একসেকেন্ডে সন্দেহ করে ফেলব তোমায়,

আর তোমার ফাঁদে পা ও দিব না।

তুমি অবাক হয়ে জিজ্ঞেস করবে,

তোমার দেওয়া টোপ গুটি কেন বিট করছি না?

আমি মুচকি হেসে বলবো,

জানেমান। খেলোয়ার তো আমি নিজেও কম না।

তুমি তোমার সমস্ত বুদ্ধি লড়াই করবে,

আমি সব ডিকোড করে ফেলবো।

তারপর তোমার বুদ্ধিগুলো জেনে ফেলবো,

সেগুলোকে তোমার দুর্বলতা বানাবো।

তোমার খেলার প্যটার্ন ধরে ফেলবো।

যেদিকে আমি কোন প্যটার্ন ই ফলো করি না।

সেখানে আমাকে কিভাবে হারাবে?

তুমি জানতে চাইবে,

আমার খেলার প্যটার্ন কি?

আমি তো সেটা নিজেও জানি না।

তুমি আমার কপালে বিন্দু ঘাম দেখে

আমার মস্তিষ্ক পড়ার চেষ্টা করবে।

যেখানে আমি নিজেও মস্তিষ্কের কথা শুনি না।

বারংবার হেরেও তুমি বুঝবে,

তুমি ভুল মানুষের সাথে লড়তে এসেছো।

তখন তুমি খেলার বোর্ড ছেড়ে পালাবে,

লজ্জায় মুখ লুকাবো।

আমি তখন সেখানে বসে সিগারেটে আগুন ধরাবো,

নতুন খেলোয়াড় এর জন্য অপেক্ষা করব।

#ডাবা

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login