Poetry

প্রেমিক পুরুষ

October 15, 2026

8 views

প্রেমিকা তো ছিল অনেক আমার,

তবু কারো ঠোঁটে চুমুও লাগাইনি।

মিষ্টি করে কথাও হয়নি অনেকের সাথে,

দেখা তো দূরেই থাক।

কিশোর বয়সে তেরো তখন ছিল,

বিদেশি মেয়ে মালেশিয়ান,ইন্দোনেশিয়ান।

এমজে লি ছিল প্রথম প্রেমিকা আমার,

চোখ তাহার চ্যপটা ছিল,

নাকটা ছিল বোঁচা।

তবুও তাকে ভালোবেসে,

দিয়েছিলাম প্রাণটা।

সময়ের স্রোতে বহুনারী সঙ্গ আসিয়াছে,

সময়ের টানে চলিয়াও গিয়েছিল।

শুধু পাথরের ওপর আমি একা বসিয়া ছিলাম।

একসঙ্গে বহু নারীর সাথে প্রেমে মজেছিলাম।

দোষ কি আমার ছিল?

বহু নারী চাইতো প্রেম করিতে।

কেউ আমাকে চাইতো না।

তারা আমার কবিতা দেখে প্রেমে পড়িতো,

তবে কবিতার মাঝে আমারে পাইতো না।

এতো নারী প্রেম করিতে চাইতো,

আমি কিভাবে তাদের নিষেধ করিব?

তাই তো বহু নারী একসঙ্গেই প্রেমে মজিতাম।

অনুশোচনায় কেঁপে উঠতো অন্তর,

নিজেকেই যেন ধোঁকা দিতাম।

সবার সঙ্গে প্রেমের নাটক করিতাম।

ফর্সা, কালো, মোটা, চিকন, বড়আপু।

সকলের সাথেই করিয়াছিলাম প্রেম।

গুণে দেখিলে হয়তো হিসাব মিলবে না বেশ।

তবু অনুমানিক অর্ধ শতক নারী আসিয়াছে জীবনে,

সময়ের স্রোতে কেটে গেছে নিমিষে।

আজকাল আর প্রেমে আগ্রহ পাই না,

এই তো বৈশাখ আসে ঝড় আসে।

তবে প্রেম তো আসে না।

নারীদের মায়ায় জড়াতেও চাই না,

নিজেও জড়িত হতে লজ্জাবোধ করি।

একাকৃত্বকে সঙ্গ করে দীপ্ত পায়ে রজনী খুঁজি,

আমার খুব পীড়া হয় এই নীর্ঘুম রাত।

কাউকে চুমু খাওয়ার তীব্র বাসনা অন্তরে রেখে,

আমি হাসিমুখে ঘুমাই কোলবালিশকে জড়িয়ে।

#প্রেমিক_পুরুষ

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • এই নামে আমারো একটি কবিতা আছে

    • Rudro Siyam 3 hours ago

      অবশ্যই পড়ে দেখব আমি। তবে হয়তো কবিতায় কোন মিল নেই।