প্রিয়সী কণ্ঠে অপলা রন্ধ্রে,
নেটওয়ার্কের অপর প্রান্তে।
মৃদু কৌতুহল হাসিমাখা সুরে কহিল সে,
আপনি কে?
আমি কে সেই দার্শনিক উত্তর খুঁজিয়া বেড়াই নগ্ন পায়ে,
রাত্রির জোসনাভরা রাস্তার স্ট্রিটলাইট আমায় দেখে,
মৃদুস্বরে কাঁপতে হাসে এই বুঝিয়ে হাসি বেড়ায়।
আমি কে সেই উত্তর বুঝি তারাও খুঁজিয়া বেড়ায়।
বিজ্ঞান মোরে কহিল আত্মবিশ্বাসী সূরে,
আমি নাকি হোপোসেপিয়েন্স,
হাজার বছরের বিবর্তন ক্রোমোজম পেরিয়ে
সূক্ষ মস্তিষ্কের নিউরনটাই নাকি আমি।
হাজার কোষরা মিলেই আমায় টিকিয়ে রাখে।
সেখানে আমি টা আসলে কে?
ধর্ম কহিয়া গেল বইতে বলিয়া গেল,
তুমি হচ্ছো মানব।
এই জগত একটা কারাগার।
তুমি ইশ্বরের সেবা করিতে এসেছো।
তুমি ইশ্বরের দাস।
কখনও বা দার্শনিক এর পাতায় নিজেরে খুঁজিয়া বেড়াই।
দার্শনিক নিজ উক্তি দিয়া প্রমান করিতে চায়।
আমি কে? তারা বলে তুমি হচ্ছো চেতনা চিন্তা।
তুৃমি যা ভাবো তুমি তাই।
তুমি মানব ভাবলে মানব।
প্রজাপতি ভাবলে প্রজাপতি।
ইহার মাঝে আমি নিজেরে খুঁজিয়া বেড়াই।
কোনটা সত্য? কোনটা মিথ্যা?
আমি কে? নিউরনের মাঝে চলতে থাকা কোষের খেলা?
নাকি ইশ্বরের সামান্য চাকর?
নাকি আমি মানেই চেতনা?
নাকি কোনটাই আমি নই।
প্রকৃত উত্তর যে এখনও অজানা।
যুগ যুগ ধরে মানুষ নিজেরাই উত্তর বানিয়েছে।
#আমি_কে?
#রুদ্র_সিয়াম