একটা কাক ১০তলা উচু দেয়ালে বসে পর্যবেক্ষণ করছিল। দূরের ৫তলা বিল্ডিংয়ের জানালা দিয়ে একটা বালককে পর্যবেক্ষণ করছিল কাকটি। হঠাৎ তার মনে হলো: আমি যদি মানুষের মতো চিন্তা করতে পারতাম। তাহলে হয়তো আমরাও কাক সমাজে টিভি/কম্পিউটার বানাতে পারতাম সেই বালকটার মতো।
এটা ভাবতেই হঠাৎ হাল্কা বৃষ্টি শুরু হয়ে গেল। কাকরা উড়াল দিল আকাশে। উড়তে লাগলো। হঠাৎ বৃষ্টির সাথে বিজলি চমকালো সেই বিদ্যুৎ সরাসরি এসে পড়লো কাকটার শরীর। মূহুর্তে অবশ হয়ে রাস্তায় পড়ে গেল কাকটা।
যখন জ্ঞান ফিরলো তখন কাকটা দেখলো সে নিজের গাছের রুমে শুয়ে আছে। হঠাৎ তার বাবা আসলো।
কাকবাবা বলল, চলো খাবার খুজতে যাই।
বিজলি শরীরে প্রভাবিহ হওয়ার কারনেই হয়তো কাকটা মানুষের মতো চিন্তা করতে লাগলো।
কাক বলল, কেন বাবা আমরা খাবার খুজি কেন?
বুদ্ধিমান বাবা বলল, কারন আমাদের খুদা আছে।
কাক বলল, আমাদের কেন খুদা আছে।
কাকবাবা বিরক্ত হয়ে বলল, তুচ্ছ জিনিস নিয়ে কেন ভাবছো? চলো কাজে চলো।
কাক নিজেকে প্রশ্ন করলো। কাক মনে মনে ভাবলো আসলেই তো তুচ্ছ জিনিস নিয়ে কেন প্রশ্ন করছি।
কাকমা এসে রুটি দিয়ে গেল কাককে।
কাক রুটি না খেয়ে দীর্ঘচিন্তায় মগ্ন। কাক ভাবছে, আমরা কেন খাবার খাই? এটা না খেলে কি হবে? এই রুটি আমরা বানিয়েছি। আমাদের কে বানালো?
কাকবাবা শার্ট প্যন্ট পড়ে রেডি হয়ে চুল আচড়ালো আয়নায়। কাকবাবা বলল, কি ব্যপার রুটি খাও না?
কাক গম্ভীর হয়ে বলল, ভাবতেছি।
কাকবাবা বলল, বলো কি ভাবছো কিভাবে বেশি খাবার সংগ্রহ করা যায়।
কাক বিরক্ত হয়ে বলল, তোমাদের চিন্তাভাবনা এতো তুচ্ছ কেন? খাবার খাবার করো খালি। এর বাইরেও অনেক কিছু আছে।
কাকবাবা চিন্তিত হয়ে বলল, বিজলি শরীরে পারে কি তোর মাথা খারাপ হলো নাকি?
(কাকবাবা বোঝার চেষ্টা করছে ছেলের হঠাৎ কি হলো।)
কাকবাবা বলল, তুই কি বিয়ে করবি? সংসার করলে ঠিক হবে সব।
কাক বলল, বিয়ে কী? সংসার এসব জৈবিক চাহিদা। আমরা কেন এসবের পেছনে ছুটে।
কাকবাবা বলল, এতো ফালটু চিন্তা বাদ দে। রুটি খেয়ে নে।
কাক রুটি আর খাচ্ছে না। কাকবাবা এসে রুটিটা নিয়ে খাওয়া শুরু করলো।
কাকবাবা খাওয়া শেষে বিরক্ত হয়ে বলল, তুই সারাদিন ভেবে যা মানুষের মতো। আমি কাজে গেলাম। তোর আর খাওয়া হবে না।
কাক বলল, খাওয়াদাওয়া কি আসলেই ইম্পর্ট্যান্ট?
কাকবাবা বলল, তোর সাথে তর্ক করব না। গেলাম।
কাক বলল, কেন তর্ক করতে চায় না কাকরা? তারা কেন আমার মতো ভাবে না।
কাকবাবা বলল, আমরা কাক আমাদের কাজ খাবার খোজা বাচ্চা জন্ম এটাই।৷ মানুষের মতো এতো গভীর চিন্তা করে সময় নষ্ট করি না। অতিরিক্ত চিন্তাই মানুষের কষ্টের মূল কারন।
কাকের হঠাৎ মাথা ব্যথা শুরু হলো৷ কাক চাইছে না চিন্তা করতে। তাও তার মাথায় হাজারটা চিন্তা ঘুরছে। কি কেন? কিভাবে? পৃথিবীতে আসলো কেন কাকরা? তাদের ধর্ম কী? তবে উত্তর পেল না।
একসময় অতিরিক্ত চিন্তা তাকে কাকসমাজ নিজের সমাজ থেকে দূরে সরিয়ে দিল। কাক স্কুলে চলে গেল মানুষের। সেখানে মানুষের ভাষা শিখলো। তারপর সে হেডমাস্টরি পড়ে হেডমাস্টার হলো। এখন কাক মানুষদের জীববিজ্ঞান পড়ায়। এমনকি কাক মানুষের সাথে কাকদের সম্পর্ক গভীরতা ও কাকদের ভাষা তাদের বইও বের করেছে। তাই মানুষেরা কাকদের সম্পর্ক অনেক অজানা তথ্য ও ইতিহাস জানতে পারছে।
#কাক_ফিলোসোফি
#রুদ্র_সিয়াম