আমি আসলে বিকৃত মস্তিষ্কের এক মানব,
কিভাবে নারী দেহের ডিম্বানুতে শুক্রানু পৌছায়।
কিভাবে নারী মনের নিউরনে কাজ করে।
এগুলো জানতে চাওয়ায় সমাজ আমাকে
বিকৃত ট্যগ দিয়েছে।
আসলেই হয়তো আমি বিকৃত মানব।
নয়তো যৌনতা নিয়ে কেন আগ্রহ থাকতো?
মানব মনের প্রতিটা কোনা কেন গভীরভাবে জানতে চাইতাম?
কেনই বা মানুষ বাদে পশুদের নিয়েও গবেষনা করিতাম?
জানতে চাওয়ার আগ্রহই কি তাহলে বিকৃত করছে আমায়?
যেখানে জ্ঞান ই পাপ।
নিষিদ্ধ জিনিস জানতে চাওয়া পাপ হয়ে দাঁড়িয়েছে।
সেখানে অজানার কারনে কত নারী যৌণরোগে ভুগছে,
বালিকারা অল্পবয়সে গর্ভবতী হয়ে মরছে।
নিষিদ্ধপল্লিতে গিয়ে পোলাপান যৌণরোগ বানাচ্ছে।
লুকিয়ে আড়ালে পার্কে চলছে নিষিদ্ধ প্রেম,
তবে এগুলো নিয়ে কথা বললেই হচ্ছে দোষ/পাপ।
তাহারা প্রেম করুক সঙ্গমে জড়াক।
আমার কোন আপত্তি নেই।
তবে ভালোর মুখোশ পড়ে,
তারা কোন মুখে আমাকে নিয়ে নিন্দা করে?
আমি যে পাপী অন্ধকার জগতের বাদশা,
সেটা তো আমি মানি।
তার আগে বলো তোমার অন্তরে কতটা
পাপ জমা রয়েছে?
অন্যকে গীবত দেওয়া আগে
তুমি নিজের অন্তরের পাপ খোঁজো।
আমি নিজের অন্তরে পাপ খুজে দেখেছি,
চরম অন্ধকার পাপী আমি।
অনুশোচনায় ভরা বুক ভারী,
ক্রুর দুনিয়ায় পাপ ছাড়া কি চলা যায় বলো?
যে যত পাপী সে ততো মুখোশদ্বারী।
শুধু আমি ই রয়ে গেলাম মুখোশের আড়ালে।
#বিকৃত_মানব
#রুদ্র_সিয়াম