এক গভীর স্বপ্নে— এসে পাশে বসলে,
হাতটি ধরলে নির্দ্বিধায়— তাই কি?
তাকিয়ে ছিলে রং-পুকুরের পাড়ে,
বললে, “কী পাখি এটা?” আমি খুঁজলাম—
কিন্তু পেলাম না! মলিন হলো মুখটি তোমার!
মেহেদি-রাঙা হাতটি ধরতে লোভ হলো আমার,
কিন্তু কী হলো জানো— সংবরণ করলাম!
ছোট্ট মুখখানি, আর ডাগর ডাগর চোখ—
চোখ যেন কথা বলতে চায়, কিন্তু হায়!
কী অবুঝ আমি! প্রশ্ন করতে হয় না সাহস!
তবু মনে হলো, কিছু যেন বলতে চাও,
কোনো অজানা কথা চোখে চোখে।
আমি শুধু চেয়ে রইলাম নীরবে—
সময়ের অপেক্ষায়,
নাকি উত্তর শোনার ভয়ে— জানি না!