কোনো প্রকার শর্ত ছাড়াই
নিজেকে সঁপে দিয়েছি
সুস্থ মস্তিষ্কে শুধু একখানা টিপসই দিয়ে।
কোনো দলিল নেই,
কোনো সাক্ষী নেই,
শুধু নীরব সম্মতি
নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষ্য দিয়েছি।
শর্তগুলো পড়ব,
শর্ত ছিলই না স্বাধীনতার পাতায়
নিজ হাতে টেনে দিয়েছি সীমানা প্রাচীর।
ভাবিনি, এটা আশু অশরীরী ছায়া,
আগুন নয়,
রক্ত নয়,
নিঃশব্দে পুড়ে যাওয়া,
প্রতিদিনের রোজনামচার এক সহজ অধ্যায়।