কোনো অসুবিধা হচ্ছে না-
দাম বাড়ছে, বাড়ুক!
প্রতিটি পণ্যে দামের আগুন লাগবে, লাগুক!
জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাক;
দমকলবাহিনীরা ছুটি কাটাক।
দামের সাথে মধ্যবিত্ত, হত-দরিদ্রের মাংসপিণ্ড, শিরা-উপশিরাসহ পুরো শরীর পুড়ে ছাই হয়ে যাক।
তবুও পণ্যের দাম বাড়ছে, বাড়ুক!
উচ্চবিত্তরা অধিক পরিমাণে মজুদ করছে, করুক।
তবুও বাজারে পণ্যের দাম বাড়ছে, বাড়ুক!