Poetry

‎আমি আর লিখতে চাইনা ‎

October 16, 2026

53 views

লেখালেখির নেশা বড়ই মারাত্মক!

‎রাত্রির গভীরতার সাথে নতুন শব্দ,

বাক্য স্তরে স্তরে মস্তিষ্কে জড় হয়ে

চাপ সৃষ্টি করে।

‎লেখার মাধ্যমেই এই চাপ হ্রাস পায়।

‎অন্যথায় মেজাজ খারাপ হয়ে যায়।

‎ঠিক মতো ঘুম হয়না।

‎পেট ভরে খাওয়া যায়না।

‎মন-মেজাজ ভালো থাকে না।

‎এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আছে?

‎

‎আমি আর লিখতে চাইনা। 

‎যে লেখা নিজের বিরুদ্ধে চলে যায়!

‎যে লেখা নিজের পক্ষে থাকে না!

‎যে লেখা দিয়ে অন্ততঃ

নিজেকে পরিবর্তন করা যায়না!

‎যে লেখা দিয়ে অন্যের উপকার করা যায়না!

‎সেই লেখা আমি লিখতে চাইনা।

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login