Poetry

বোরাক

October 15, 2026

11 views

বোরাক এর আগমনটাই আমরা হয়ত বুঝিনি।
আলোর গতিও তার কাছে নস্যি।
মানুষ কেবল ডানা খোঁজে, স্থূল ধাতব গড়নে,
মানুষ বোঝে না, উর্ধ্বলোকের যাত্রার জ্বালানী আত্মিক পূর্ণ সমর্পণ।
ধূলির টানে যে অন্তর মাটির খাঁচায় আটকা পড়ে রইল নিরন্তর,
সে কীভাবে বুঝবে মিরাজের মতো অলৌকিক সেই ক্ষিপ্র উড়াল?
আল্লাহর সান্নিধ্যের জন্য তীব্র প্রেমের এক মহাজাগতিক ইশারা বোরাক,
যে হৃদয়ে ভালোবাসা জাগেনি,
বোরাককে বুঝবে না সে, সে মর্ম বোঝা তার কাছে অনন্তকালের ফারাক।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login