তুমি চির অধরা — অবসন্ন লগ্নের প্রহরী,
আমি নির্বাক — চির নিস্তব্ধ প্রতিদ্বন্দ্বী।
তুমি হিমাদ্রি — চূড়ান্ত জয়ের ঝাণ্ডা,
আমি পরাজিত, পরাধীন — আন্দামানবাসিন্দা।
তুমি অনুভব — শিহরিত হৃদ্কামনা,
আমি চির প্রত্যাহারের সীমাহীন বেদনা।
তুমি অন্তর্নিহিত অন্তরঙ্গতা, বাহ্যিক নিঃসঙ্গতা —
তুমি চির অধরা, অভিনব এক বসন্ত।
Comments
Be this story’s first reader
+30 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.