Poetry

অনাকাঙ্ক্ষিত সত্য

October 17, 2026

Original Author শাহরিয়ার ইফতি

7 views

সুদীর্ঘ পথে হেঁটে, নির্বোধ আমি আজও বেঁচে আছি —

এক যান্ত্রিকতায়।

আকস্মিক তীব্র বেদনা আজও কৃত্রিম হাসিতে লুকিয়ে।

কী হারিয়েছি আমি?

যা হারিয়েছি, তা কি হারানোর নয়?

কী মেনে নিতে পারছি না —

পৃথিবীর অনাকাঙ্ক্ষিত সত্য?

সবাই মেনে নিতে পেরেছে, আমি কেন পারব না?

তবে কি আমি চন্দ্রের মতো দুর্বল?

গন্তব্যে ফিরব বলে বেরিয়ে,

আজ আমি গন্তব্যহীন — অতীত নামের বর্তমানে বন্দি।

যার শেষ পরিণতি সেই অনাকাঙ্ক্ষিত সত্য।

হঠাৎ একদিন জাগল প্রশ্ন,

হৃদয়ে লাগল দোলা —

সত্য বরণ করব বটে, তবে বিজয়ের বেশে,

পৃথিবীর বুকে নিজেকে সার্থক করে।

অর্পিত দায়িত্বকে পূর্ণতা দিয়ে

বরণ করব অমর সত্য —

যে সত্যকে অস্বীকার করে না

স্বয়ং কাফির পর্যন্ত।

আজ আমি বলি তাদের,

যারা অতীতের বর্তমানে বন্দি —

বেরিয়ে আয়, ছিঁড়ে অতীতের গণ্ডি।

চল সবে, সকল বিষাদ-বেদনা ভুলে,

বাঁচি নতুন করে বসুন্ধরার বুকে।

“কে বলে সে আর নেই?

আমি তো বলি — যাত্রা তার অমরত্বের পথে।”

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login