অক্টোবর । এক টুকরো মেঘ উড়ে গেল, রহস্যময়! বললো,
আমার কোনও দুঃখ নাই, তবু কাঁদতে হবে ।
একটু হেসে দিলাম!
কেঁদে দিল মেঘ তখন, বৃষ্টি? বুঝছি না! দেখি, তোমার খোলা চুল;
ভেজা পিঠে লেগে আছে তোমার । টাওয়াল নিয়ে এলো
এই শহরের কেউ একজন । চিনছি না!
আকাশ মেঘে ঢাকে ফের। মেঘের দুটো গুণ,
ক্ষণিক ভাসায়, ক্ষণিক ডুবায় । আমায় বানায় চাতকপাখি!
----
নোটঃ কবিতাটি দৈনিক প্রতিদিনের সংবাদ এ প্রকাশিত।