নিত্য চলমান তোমাকে দেখে সিদ্ধান্তে আসি—
পানকৌড়ির ঘুম পরে হাঁটা যায় শ-হাজার মাইল।
এ ছাড়া বাকি সবকিছুতেই ভুগি সিদ্ধান্তহীনতায়।
খুঁজতে থাকি হেলেঞ্চার ঘ্রাণ মাখা
পানিকাকের ভেজা ভেজা ঘুম।
তোমাকে খুঁজি না।
হাহাকারে
কাঞ্চনজঙ্ঘায় ফেটে পড়ি শরতের স্নিগ্ধ তেঁতুলিয়া।