Posts

পোস্ট

নিষিদ্ধ গন্দম

May 11, 2023

রাহাত ইবনে মাহবুব

Original Author রাহাত ইবনে মাহবুব

450
View
নিষিদ্ধ গন্দম

পাখিরা জলে প্রতিবিম্ব দেখলে 
তাদের প্রেম জাগে। 
আর হাঁটু গেড়ে বসে 
অধ্যাত্মের আলাপ করে 
স্বর্গবাসী পুরুষের দল। 
তাদের কেউ আবার চায় 
আলাপের স্বরূপ বদলাতে; 
চায় পঙ্কজ প্রেম নিয়ে আসতে।
কেউ আবার চায় না। 
ভাবে,
প্রেম মানেই নারী।
আর নারী মানে গন্দম, 
নিষিদ্ধ গন্দম।

Comments

    Please login to post comment. Login