ইতিহাস পড়ুন। উল্টে পাল্টে পড়ুন। দুমড়ে মুচড়ে পড়ুন। ভেঙেচুরে টুকরো টুকরো করে পড়ুন, আবার সামগ্রিকভাবে পড়ুন। স্কুল বইয়ের ভিতরে পড়ুন, বাইরে পড়ুন। শত্রুর চোখে পড়ুন, বন্ধুর চোখে পড়ুন। বিজয়ীর চোখে পড়ুন, পরাজিত এর চোখে পড়ুন। দেশের চোখে পড়ুন, বিদেশির চোখে পড়ুন। মোহ নিয়ে পড়ুন, নির্মোহভাবে পড়ুন।
ইতিহাস পাঠ অত্যন্ত জটিল বিষয়!
অন্যথায় দেখবেন, অন্যের বয়ান আপনার মুখ থেকে বের হচ্ছে হুড়মুড় করে!