অনেক অনেক আগে হয়তো এ রকম ১০ বছরের ডিস্ট্যান্স কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেই সময়ের কথা বলছি তখন মোটামুটি ৮০% ছেলে মেয়ে ক্লাসমেটের সঙ্গে ডেট করে, বিয়ে করে। রেস্টুরেন্টগুলো সমবয়সি কাপলের ভিড়ে জমজমাট থাকে, সিনেমা হলের পেছনের সিট নিয়ে কাড়াকাড়ির প্রয়োজন পড়ে না। যেহেতু কেউ কাউকে আর লজ্জা পাওয়ার চিন্তা করে না। কেউ কেউ কাপল সোয়াপও করে। গ্রুপ করেও নানানকিছু করে। আর আমার মতো ৩২ হয়ে যাওয়া রিস্কি বয়সের লোকজন সপ্তাহের তিনদিন শহরের নানা বারে গিয়ে আনন্দ খোঁজার চেষ্টা করে। একটু বেশি খরুচে বারগুলোতে নাচ গান আর সাংস্কৃতিক চর্চায় মেতে উঠে। কোলে এসে বসতে চায় চল্লিশ বছর বয়সি মেয়েরা যাদের দেখলে কখনোই মনে হবে না তারা তাঁদের ২২ বছর বয়স অতিক্রম করতে পেরেছে।