গাঢ় প্রেমের গান
আমি চাইতাম তোমারে খুন করি
কিংবা তুমি মরে যাও ।
কারণ আমার বুকের মাটিতে তো
তোমারে লাগাইতে পারব না।
তুমি চারা হয়ে লাউগাছের মতোই
দ্রুত বাইড়া উঠবা অন্য কারও
বুকের দেউড়িতে।
তাই চাইতাম তুমি মরো
তোমার মৃত্যুই একান্ত কাম্য।
তুমি আমার না হওয়ার
চেয়ে দুঃখজনক তুমি
অন্য কারও।
আকুল আবেদনে
এমন হও যে যার পেছনে শুধু আমিই আছি
এত ভিড় যে জানি প্রায় মরণের কাছাকাছি।
মরণসম যুদ্ধে পিছিয়ে পড়া আমি এক অলস ঘোড়া
তোমাকে পেতে গিয়ে সারাদেহে থেমে থেমে ফোঁড়া।
সবাইকে ছেড়ে ছেড়ে আমাকেই করো তোমার
বড্ড ক্লান্ত আমি নাই যেন আর কিছু হারাবার।
ফুলের কাছে গিয়ে দেখি…
তুমি একটা হলুদ ফুল
তোমার কাছে গিয়ে দেখি
আজব এক যুদ্ধের ভিড়
ভিড় মাড়িয়ে দেখলাম
এই নাকি দুনিয়ার নিয়ম।
মৌমাছি নিচ্ছে মধু
মাকড়সা নিচ্ছে বিষ
আমি কী নেবো বলো
হিংসে পাতাই বাকি রইল।
একটা স্বরচিত রবীন্দ্র কবিতা
যখন শনশন বহিতেছে সমীরণ কর্ণের পাশ দিয়া
তখন ঘরে আসিয়া বসিল আমার বধূ নাদিয়া
তাহার মুখপানে চাহিয়া রহিয়াছি কেবল
বাহিরে মেঘ এখন আসিবে ঝরঝর বাদল।
বাদলের এই ঘন সন্ধ্যায় তোমাকে চাহিবার কালে
কেশ সব ঝরিয়া যাইতেছে অকালে।
তোমাকে পাইব না জানি জীবনের কালে
তাই তো হস্তের কাজ সারি প্রত্যহ সকালে।
তোমাকে পাইনি বলে অন্যান্যদের কাছে
গিয়ে আমি ফল ধরায়েছি যেন গাছে গাছে।
গাছে গাছে পাখি গায় আকুল অনুরাগে
তাহাদের মনেও বুঝি প্রেম কাম জাগে।
জাগিবে না আর জানি গতকাল মরা কুত্তাটা
হবে না বুঝি আর সরকার প্রধানের পা’টাও চাটা।
পা চাটিতে চাই আমি তোমার, চাটিতে চাই উরু
যদিও জানি তোমাকে পৌঁছানোর পথটা সরু।
সরু পথ হাঁটার আমার অভ্যাস আছে ভালো
যেহেতু জানো আমি চিকন, আর কেশও কালো।
‘কালো জলে কুচলা জলে ডুবল সনাতন’
তোমাকে পাওয়ার আশায় রবিনাথের এত চুলের যতন।
বিবিধ দুঃখের অপর নাম তুমি
যখন রাত আর হচ্ছে না ঘুম একটুও
পুরনো প্রেমিকাদের ভাসছে মুখটিও
আমি কী যে করব এখন জানি না
কে মন কে যে মুন কেই বা যে মুনা।
সবার ওপর পর্যাপ্ত সন্দেহ রাখছি
তাদের হয়েছে নতুন প্রেম ভাবছি।
কবিতা লেখতে গিয়ে কেন ছড়া
কেন মন খালি এত দুঃখভরা।
দুঃখভারাক্রান্ত মন নিয়ে পড়ছি মছিবতে
একটু পরে বসব বুঝি মগ্ন তাহাজ্জুতে।
ঘুম একবার এসে চলে গেছে প্রেমিকাদের মতো
ধরে রাখতে পারি না পৃথিবীতে যা কিছু আছে যত।
আবার একটা ভোরে হাড়ব্যথা নিয়ে ভাঙ্গবে ঘুম
আড়মোড়া দিয়ে দিতে হবে
তোমায় অথবা তোমাদের
মনে মনে মন চুম৷
তোমাকে কাক ভেবে
তোমাকে ভাবলাম কাক
পরিশ্রমী
পরিচ্ছন্নতা কর্মী
দুঃখের খবর নিয়া আসো
আই লাভ ইউ।
কিন্তু তুমি যে কোকিল
অন্যের বাসায় ডিম পাইড়া
ভাগো
বাসা বান্ধো না
সুন্দর কইরা গান গাও।
তোমারে দেখলেই মনে হয়
বসন্ত এসে গেছে।
লল।
ফুল ফুটিছে আজি চারিদিক
কুহুকুহু প্রাণ কোকিলা
ফক ইউ।