Poetry

প্রতি শরতে তোমাকে স্মরি

October 17, 2026

205 views

আমি যতটুকু আমি ছিলাম

এখন আর নেই-

সম্পূর্ণ অন্য কেউ।

তুমি যেই তুমি ছিলে,

এখনো কি সেই আছো?

নাকি পুরোপুরি অন্য কেউ?

কোনো এক শরতের

শারদীয় দুর্গাকে

দেখে ভ্রম হয়েছিল।

আহা, এ কী তুমি যে!

সেই থেকে কতবার,

দেখেছি যতবার

তোমায়,

পূজো দিতে চেয়েছি।

বুঝেছিলে তুমি কি?

কখনো বলোনি।

পূজো দেয়া হলো না

আমার।

আমি আর আমি নেই।

তুমি কি তুমি আছো?

আমি বড় হয়ে গেছি!

তুমি আজো ছোট আছো!

আজো প্রতি শরতে

সাদা মেঘ ভেসে গেলে

মণ্ডপে মণ্ডপে

প্রতিমার দেখা মেলে।

কে কী দেখে জানি না,

আমি দেখি তোমাকে।

আজো প্রতি শরতে

আমি স্মরি তোমাকে।

Picked up where you left off

Comments

Sadia Shobnam was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Sadia Shobnam 3 weeks ago First reader

    আমি যতটুকু আমি ছিলাম এখন আর নেই- সম্পূর্ণ অন্য কেউ। মানুষ আসলে পরিবর্তন হয়। আগের মতো থাকে না।

    • মুজতবা আলী অতুল 3 weeks ago

      সে আগের মতই আছে। হৃদ মাঝারে!