Poetry

তুমি চাঁদ দেখো

October 7, 2026

10 views

গলির পরে তস্য গলি

লাটিমের মতো ঘুরে ঘুরে

কবি হতে গিয়ে

জেনেছি এক অপার বিস্ময়-

এই শহরের প্রতিটি গলির আছে

নিজস্ব চাঁদ।

তুমি চাঁদ দেখো, আমি দেখি তোমায়।

নগরবাসী দেখে-

এক পাগল এসেছে।

অথচ প্রতিটি গলি, গলির নালা,

কুকুরগুলো,

আর অন্ধ ভিখারিটি

জানে-

এক কবি এসেছে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login