আমি আগুন! আমি ঝড়! আমি গর্জে ওঠা বজ্রধ্বনি!
আমি নিপীড়িতের রক্তে লেখা সেই অশুভ শনি!
আমি শিকলভাঙা শঙ্খনাদ, বুকে আগুন নিয়ে হাঁটি,
আমি নিঃস্বের শপথ, আমার ঠিকানা এই সোঁদামাটি।
আমি লাঙল, আমি কাস্তে, আমি কৃষকের গান,
আমি শ্রমিকের বজ্র মুষ্টি, আমি সর্বহারার প্রাণ!
আমি বলি, না! আর না! এই শোষণের শ্মশান!
জেগে উঠুক ছিন্নবস্ত্র, ঝেড়ে ফেলো সব অভিমান!
আমি দিচ্ছি ডাক এসো হে ভাই, জ্বালিয়ে দাও আগুন,
এই রাজপ্রাসাদ পুড়ুক, ওখানেইতো ঘৃণার ঘুণ!
আমি সেই ভাষা, যেটি রক্তে লেখা, আগুন রঙে লেখা,
আমি সেই গান, ধনী গরিবের ফারাক থেকে শেখা।
তোমরা আজ ভাঙো! চুরমার করো এই বন্দী কারাগার!
আমি বলি আগুন ধরাও, মসনদ করো ছারখার।
জনতার চিৎকার শুনে আজ রাজার বুক কাঁপে,
স্লোগানে আজ ঘৃণা, শাসকের ঘড়া পূর্ণ হয়েছে পাপে।
জ্বলে উঠুক শহর, পুড়ে যাক রক্তচোষা নগরীর বুক,
আগুন হোক শুদ্ধির হাতিয়ার, দাও উল্কাপাতের সুখ!
মিছিলের সামনে দাঁড়িয়ে আজ চিৎকার করে বলি,
দুনিয়া দেখুক, শ্রেণীশত্রুদের আজ আগুনে দেবো বলি।
আগুনে পোড়াও, সব মিথ্যা শাসন, সব শকুনের জাল,
আমি জানি, এই আগুন থেকেই উঠবে নতুন সূর্য লাল।