সিঁদুর রঙে লাল আভায় নদী তীরে একা ডাহুকের ছায়া।
সেখানেই স্রোতের নিচে ঘুমিয়ে আছে কালপুরুষের ভাঙা স্বপ্ন।
বটের পাতায় কাঁপে ঘুমহীন নি:সংগ শিশিরের কণা।
এক আঁজলা পানি হবার আশায় অপেক্ষা করছে সে।
পাথরের গায়ের শ্যাওলায় পুরনো বৃষ্টির স্মৃতি,
আর দূরে, খড় পোড়ানোর গন্ধ তখন ঢুকে পড়ে মানুষের হাড়ে।
শীত যেন বিস্মৃত কোনো আত্মার পুরোনো হাসির প্রতিধ্বনি।
সন্ধ্যাতারাকে দেখে কাঁদে নিঃসঙ্গ তেপান্তরের বাদুর,
এদিকে বহু মানুষের বুকে এখনই জন্ম নিচ্ছে ব্যথার সংলাপ।
নদী খুশি নয়, পাহাড়ও নীরব, শুধু বাতাসেই শুনি বিলাপ।
এ গ্রামে রাতের গায়ে সেলাই করা রক্তিম আলোর ছোপে,
ভেসে যায় শিমুলের তুলা এবং মাটিতে ঘুমায় গন্ধরাজ ফুল।
আর আমি, আরো নিঃশব্দ হই পুরনো কোনো দিনের মতো,
যখন হেমন্তের দুপুরে দিগন্তকে দেখে আনমনে হেঁটে যাবার ইচ্ছে হতো।