Poetry

একাকীত্বের গল্প

October 17, 2026

9 views

নিঝুম সন্ধ্যায় প্রতীক্ষার গল্প লিখতে
গিয়ে অনাহুত বৃষ্টিতে ভিজেছে
যে কিশোরী, তার কপালের ভেজা চুল
সরিয়ে দেবার কথা ছিলো এক বাউন্ডুলে যুবকের।
কিশোরী একা একা অভিমানে কান্না
করতে চায়, অথচ এখনো রাত হয়নি।
অন্ধকারে কান্না করতে গিয়েও থমকে যায়
অবোধ মেয়ে। চিঠিতে লিখে রাখে সে।
কী নির্মম ছিলো বিকেল থেকে সন্ধ্যাটুকু!
কী নির্মম ছিলো একাকীত্ব!
অথচ বিকেলটা সোনালী আলোতে পরিপূর্ণ
হয়ে তাকে তখনো বলেই যাচ্ছিলো,
স্বপ্ন যদি সত্যি হয়ে আজ!
চিঠিতে চোখের জলের স্রোতে
শব্দগুলো কাগজের বুকে ভাসতে থাকে।
তখনই অজ্ঞাতে বসে সেই যুবক
আকাশের তারার দিকে তাকিয়ে একা একা হাসছে।
কিশোরীর কলমে তখন শব্দজট।
বুকের ভেতর বিরহের নোনা হাওয়া।
দীর্ঘশ্বাসে তখনো সন্ধ্যার স্মৃতি,
একাকীত্বের গল্পই কি জীবনের একমাত্র পাওয়া!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login