Poetry

কবি ও কবিতা

October 18, 2026

Original Author শাহরিয়ার ইফতি

19 views

প্রতি সপ্তাহের অপেক্ষা, প্রতিটি আগমন ছিল 'এক টুকরো উৎসব'।

আজও সপ্তাহ পেরিয়ে যায়, অথচ কেউ আর স্নেহভরে আমার নাম ধরে ডাকে না।

মানুষ হারায়, থেকে যায় শুধু কবি ও কবিতা।

অথচ একদি সবুজ ছিলাম

হেলে দোলে বেড়ে ওঠেছিলাম এ মাটির কোলে।

শিল্পীর তুলিতে ভর দিয়ে দাড়িয়ে সে অস্তিত্ব আজও নীরবে আমায় ডাকে,

ফিরে যাই সেই স্মৃতির পথে, হারানো দিনের বাঁকে।

মনে হয়, সময় যেন সেখানেই থমকে আছে,

প্রতিটি পথ আজও চেনে আমার রেখে আসা শৈশবের পদচিহ্ন।

চোখ বুজলেই ফিরে আসে সেই আপন মানুষগুলোর মুখ

কত অমলিন ভালোবাসা আর সুখ।

প্রতি সপ্তাহের অপেক্ষা, প্রতিটি আগমন ছিল এক টুকরো উৎসব।

আজও সপ্তাহ পেরিয়ে যায়, অথচ কেউ আর স্নেহভরে আমার নাম ধরে ডাকে না।

শূন্য উঠোনে আজও ভাসে অচেনা এক নীরবতা,

দুটি মানুষ চলে গিয়েও রেখে গেছে অনন্ত মায়া।

সময়ের স্রোতের টানে আমিও আজ ধূসর!

সত্যি একদিন পুরনো মানুষ হারায়, থেকে যায় শুধু কবি ও কবিতা।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • ভালো লাগলো। শুভকামনা কবির জন্য💗

  • তারিক হোসেন 1 day ago First reader

    প্রিয় মানুষের আগমন সবসময় অনেক আনন্দ বয়ে আনে। অনেক সুন্দর একটি কবিতা। অনেক ভালো লাগলো।