খাটের ওপর শুয়ে আছে ২ মাসের শিশু। বন্যার পানি খাট পর্যন্ত এসে পড়েছে। কয়েক মিনিটের মধ্যে যদি বাচ্চাকে উদ্যার না করে বন্যার পানিতে শিশুটি মারা যাবে।
রাজীব সাদে টিনের ওপর বসে টিন কাটার চেষ্টা করছে৷ বাচ্চার বাবা রাজীব। রাজীব ও অবন্তীর ডিভোর্স এর কথা চলছিল। তাই তারা আলাদা বসবাস করছিল এই কয়দিন। বন্যা দেখে অবন্তী তার বাচ্চাকে ফেলেই চলে গেছে স্কুলে৷ সেখানে সবাই আশ্রয় নিয়েছে৷ স্কুলে গিয়েই রাজীবকে ফোন করে বলে, তোর বাচ্চা তুই বাচাতে পারলে বাচা। আমি অন্য বেডার সাথে পালিয়ে গেলাম।
রাজীব তার কাজ ফেলে দৌড়ে চলে আসে অবন্তীর বাসায়৷ তখন বুক হাটু পর্যন্ত পানি। পুরো এলাকা অন্ধকার আশেপাশের সব বাড়ি খালি। রাজীব ধাক্কা দেয় দরজা খোলে না। দরজা বন্যার পানিতে আটকে গেসে। তাই সে সাদে উঠে। সেখান দিকে টিনের ফাকে উকি মেরে সে দেখে তার শিশু এখন ঘুমাচ্ছে।
কিস্তু বিপদ তখনই শুরু যখন দেখে বন্যার পানিতে ঘরে সাপ ও ঢুকে পড়েছে। সাপটা খাটের চারপাশে সাতার কাটছে। পানি বাড়লেই হয়তো বাচ্চাকে আক্রমণ করবে।
এই চিন্তাতেই রাজীব টিনের ওপর ঘুষি মারে, টিন চ্যপটা হয়ে যায়। কিন্তু ভাঙে না। এদিকে টিনে হাত লেগে মধ্যআঙুলের কিছুটা কেটে যায় রাজীবের।
তারপরও সে থামাতে টিনের ওপর একটার পর একটা আঘাত দিতে থাকে.......
গল্প: #বন্যা
লেখক: রুূ্দ্র সিয়াম