Poetry

পিঠার গন্ধ

October 21, 2026

13 views

শেষ রাতে চাদর মুড়ি, ঘুমের গভীর নামে,
স্বপ্নেরা ভেসে আসে কুয়াশা-ভেজা খামে।
কুয়াশা ঢাকে নদীর কাঁধ, দূরে বাজে বাঁশি,
সরিষা খেতে জ্বলে আগুন, হলুদ ফুলের হাসি।
সেই নদীতে ভাসে কত পুরোনো মুখ আর গান,
ভোরের পাখি ডেকে যায়, ভাঙে না ঘুমের টান।
প্রভাতে রোদের আঁচল ধরে হাঁটে শিশির ভেজা পথ,
মাঠ ছুঁয়ে যায় পাখির ডানা, শীত বুনে যায় মনোরথ।
নালি গুড়ের কড়াই ফোটে, ধোঁয়া ওঠে মেঘ হয়ে,
শীতের সন্ধ্যা তেড়ে আসে পিঠার গন্ধে গুনগুনিয়ে।


Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 day ago First reader

    গ্রামীণ শীতের স্নিগ্ধ রূপ, মিষ্টি মেজাজ এবং নস্টালজিক আবহের এক অপরূপ ও জীবন্ত ক্যানভাস ফুটে উঠেছে এই কবিতায়। খুব ভালো লাগলো কবিতাটি। শুভেচ্ছা রইল।