Poetry

চর্বিত চর্বনে যাপন

October 21, 2026

59 views

এক শব্দ বারবার লিখি

এক বাক্য বার বার

এক জীবন বারবার কাটাই

এক যাপনে বার বার

আসি ফিরে ঘুরে ফিরে

ফিরে ফিরে আসি

এক রাস্তায়

কত সস্তায় হেঁটে যাই

হেঁটে হেঁটে চলে যাই

সুখে দুখে ফিরে আসি

বার বার

আমি এক মরণে পুড়ে যাই বারবার।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago First reader

    কবিতাটিতে একঘেয়ে জীবনের চক্রীয় যাতনা, পুনরাবৃত্তি ও নিঃসঙ্গ জীবনের নিঃস্বতা অত্যন্ত মার্জিত এবং গভীর আবেগে নিয়ে এসেছেন। সুখপাঠ্য হয়েছে, ভাই।

    • Sajib Biswas Bakul 2 weeks ago

      আপনার ভাল লেগেছে দেখে ভাল লগছে আমার ভাই। পরবর্তী লেখার জন্য অনুপ্রেরণা পাচ্ছি।