Article

মায়াবতী

October 22, 2026

21 views

আমার সবচেয়ে বড় দুর্বলতা কি জানো মায়াবতী?

আমি নিজের ইমোশনগুলো খুলে বলতে পারি না। যেন একটা বই যার ভেতরে কোন লেখা নেই। থাকলেও সেই ভাষা তোমার অজানা। হয়তো সেই বইটাই আমি।

আমি কখনও তোমাকে তোমাকে কষ্ট দিতে চাইনি মায়াবতী।

তবে তুমি স্বার্থের জন্য যে আঘাত, অপমান দিলে সেটা কখনও ভুলতে পারিনি। তোমার কাছে ফিরতে পারিনি। হয়তো এটাই আমার ব্যর্থটা। তুমি আমার উড়তে থাকা মনে ধনুকের তীর চালিয়েছো। এখন আবার বলসো উড়ে এসে তোমার কাধে বাসা বাঁধবো? সেটা কি আদো সম্ভব, মায়াবতী?

আমার এই দু্র্বলতা তুমি কখনও বোঝনি। আমাকে ভেবেছিলে এক শক্ত পাথরের মানুষ। তবে আমারও যে ইমোশন আছে, কষ্ট আছে। হয়তো প্রকাশ করার মাধ্যম ভিন্ন। তুমি কখনও সেই মাধ্যম টা বুঝো নি, মায়াবতী।

এই তো দিব্যি আছো নতুন সংসার নিয়ে। তাই তো আমিও দু'পা পিছিয়েছি তোমার কাছ থেকে। কারন সম্পর্কে একতরফা এফোর্ট কখনই বেশিদূর নিয়ে যেতে পারে না।

আমার জানতে ইচ্ছে করে তোমার নতুন বর। সেও কি তোমায় জড়িয়ে ধরে, ঠোঁটে চুমু খায় আদর করে? যেমনটা আমি করতাম? তোমায় নিজ হাতে ভাত খাইয়ে দেয়? আচ্ছা এরকম ভালোবাসলেও কি আমার কথা একটুও মনে পড়ে না তোমার? নাকি নতুন ভালোবাসা পেয়ে দিব্যি ভালো আছো? জানতে চেয়েও জানতে পারি না আমি।

একদিন হয়তো আমার লাইফে এমন কেউ আসবে যে আমার দুর্বলতাগুলো কে ভালোবাসবে। আমাকে বোঝার চেষ্টা করবে, তাকে কিছু বলার আগেই বুঝে নিবে চোখে চোখ রেখে। তখন আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করবো। হয়ত তোমার স্মৃতি সে ভুলিয়ে দিবে কিংবা কোন বিকেলে তুমি বৃষ্টি হয়ে আমার স্মৃতি তে ভিজিয়ে দিবে আমার চোখ।

#মায়াবতী

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login