জীবনে ভালোবাসা ছাড়া বাচা মানুষগুলো বেচে তো থাকে। কিন্তু তেমন কোন আনন্দ নিয়ে তারা বাচে না। একধরনের একঘেয়েমি তে কেটে যায় তাদের জীবন। তারা কাউকে আর নিজের জীবনে জড়াতে চায় না।
একা থাকার ভালো লাগায় হারিয়ে গেছি, হতাশা আর আমাকে পাবে না।
কিন্তু জীবনে ভালোবাসার প্রয়োজন আছে, হ্যা। জানি কষ্ট পাবেন। কিন্তু তারপর ও দিনশেষে মানুষ ভালোবাসার জন্যই বাচে।
স্বামী ইট পাথরের কঠিন কাজ করে। যখন বাসায় এসে ভাত খেয়ে নিজের স্ত্রীকে একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারে। তাহলে তার সারাদিনের কষ্ট দুর হয়ে যায়। তখন স্বামীর এক প্রশান্তিময় ঘুম হয়।
এই ভালোবাসা ঠিক তখনই বুঝতে পারবেন। যখন আপনি বিয়ে করবেন। দুজনের মাঝে জগড়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু দিনশেষে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না। থাকতে গেলে দম বন্ধ হয়ে যাবে।
একবুড়োর স্ত্রী মারা গিয়েছিল। সে শোকে পাথর হয়ে গিয়েছিল। তার দুঃখটা একবার অনুভব করতে গেলে আমার নিজের ই বুকটা হাহাকার করে ওঠে। কতই না স্মৃতি তাদের। কতই না সুন্দর মূহুর্ত কাটিয়েছে একসাথে। কিন্তুু সৃষ্টিকর্তা কত নিষ্ঠুর একজন কে নিয়ে গেছে তার কাছে, আর আরেকজন পৃথিবীতে মরার মতো বেচে আছে।
জীবনে আমি একবার ই কষ্ট পেয়েছিলাম। তাও নিজের জন্য না, সেই মেয়েটির কথা চিন্তা করে কেদেছিলাম। যে আমি চলে গেলে সে কিভাবে থাকবে? এটা ভেবেই কান্না চলে আসতো। আজ সেই মেয়েটিকে ছাড়া ২ বছর কাটিয়ে দিলাম। নিজের মনকে পাথর বানিয়ে হেটে চলেছি বড়ই গাছের কাটাময় পথ দিয়ে।
@ রুদ্র সিয়াম