তোমাদের হয়তো পছন্দ সাদা চামড়ার মেয়ে।
কখনও কালো মেয়ের প্রেমে পড়ে দেখেছো?
তখন ২০১৮ সাল। আমি প্রথম তাকে দেখলাম। কখনই ভাবিনি কালো মেয়েকে এতো ভালোলেগে যাবে।
তার নাম সুরভী। চোখে কাজল দেওয়া তার সৌন্দর্য। মুখে কোন মেকআপ করে না। আমি তার চোখের প্রেমে পড়লাম। সারাক্ষণ তাকিয়ে থাকতাম তার সেই মায়াবী চোখে। কারো চোখ এতো সুন্দর হয়। তা জানতাম না।
সুরভি এমনি খুবই লাজুক স্বভাবের কারো সাথে মিশতো না, আমার সাথে মিশতো বলে অনেকেই ভাবতো সুরভি আমাকে পছন্দ করে।
আমায় মাথায় তখন প্রেমের চিন্তা আসেনি। ভেবেছিলাম ওই চোখের দিকে তাকিয়ে বাকি জীবনটা পাড় করে দিবো। কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না।
তার আগেই আমাদের বিষয়টা জানাজানি হয়ে গেল। এখানে আমরা প্রেম না করেই। সুরভি আমার জন্য তার বড় ভাইয়ের হাতে থাপ্পড় খেলো।
তারপর আর দেখা হয়নি দুজনের। আমি আমার মতো সে তার মতো। এমনকি তার কথা ভুলেও গিয়েছিলাম। আজ হঠাৎ মনে পড়লো।
ভালো থেকো সুরভী। শুনেছি তুৃমি নাকি অন্যকারো সাথে রিক্সাতে ঘুরো? থাক! তোমার খুশিতেই আমার খুশি।
এখন অনেকেই ভাববেন, আমি হয়তো ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তাদেরকে বলছি না। সেটা ভালোলাগা ছিল। ভালোবাসা ছিল না।
২০২০ সালে আবার তাকে দেখতাম। তেমন ভালোলাগেনি। কারন ভালোলাগা ক্ষণস্থায়ী আর ভালোবাসা চিরস্থায়ী।
@ সুরভি (রুদ্র সিয়াম)