প্রিয় ব্লাডি সুইট,
কি আর কমু। আমাকে গোস্টিং করে অন্য ছেলের সাথে প্রেম করছো। আমি সেটা ভালোই জানি। শেষবার বললা যে বিয়া করবা। আমিও রাজি হলাম। তারপর কি নাটক হায় রে। যেই আমি বিয়ের জন্য রাজি হলাম। আমারে ব্লক করে দিলা। বান্ধবী দিয়া বলাইসো যেন তোমাকে ভুলে যাই।
আমি ও ভুইলা গেলাম তোমার কথা তো ফেলতে পারি না। তাও জানেমান বলে কথা। যাইহোক, যেই ঠোঁটে চুমু খেয়েছি। সেই ঠোঁটে তুমি মিথ্যা বলছো ৩দিন পরই এসে তুমি কি নাটক। ভাইরে ভাই। আমারে ছাড়া নাকি বাচবা না। ফ্যমিলি ফোন নিয়ে নিসে হ্যানতেন। তোমার নাটকে স্টার জলসাও ফেইল। পরে আমিও কম না। তোমাকে আর গ্রহন ই করলাম না। বললাম, ফ্রেন্ড হয়ে থাকো।
তারপর তুমি বললা, শেষবার মিট করবা। শেষবার মিট করতে গিয়ে আমার মানসম্মান ই খেয়ে দিলা। (লজ্জার কথা) তাই চেপে যাই। যাইহোক। এজন্য লজ্জায় আমি মুখ দেখাতে পারি না ফ্যমিলির কাছে।
এতোকিছুর পর কি করছো? এখন যখন তোমাকে আর গ্রহন করলাম না। তখন তুমি নিজেই উদাও হয়ে গেলা। আমার থিওরী তুমি নতুন সীম কিনসো। আর নতুন ফোন দিয়া নতুন প্রেমিক বানাইসো। এহন ওর লগে সময় দাও।
আসলে তুমি নিজেই বলছিলা তুমি টাইমপাশ করতে আসছিলা আমার সাথে। পরে আসল গভীরে ভালোবেসে ফেলো। তয় তুমি চাইসিলা না কন্ট্রোল হারাতে নিজের ওপর। এজন্যই দূরে যাওয়ার জন্য এসব নাটক ফাটক। আবার যখন তোমার মনে আমার ভালোবাসা কমে যাবে। তখন আবার আসবা নাটক করতে। আমার কি সময় আছে এসব নাটক দেখার বলো? আমি নিজেই তো নাটক লিখি। নিজেই বড় নাটকবাজ।
আমি নাটকবাজ তুমি আর নুসরাত একসাথে প্রেম করছি। তারপর নুসরাত এর লগে লুকিয়ে কথা বলতাম। তুমি সেটা দেখে কি কান্না করলা। পরে তোমাকে সান্ত্বনা দিতে হলো আমার। আমি বলছি আর করব না। তাও রুদ্র কি কখনও ভালো হয়৷ 😁
ওদিকে নুসরাত ও বেচারী ভয়ে থাকতো কখন ব্লাডির কাছে চলে যাই। আহারে, দুই সংসার চালানো বেশ প্যরার ছিল। এজন্য এখন কেউ নাই। 😁
কখনও কেউ দুই নৌকায় পা দিয়েন না। 😁🤫
ইতি,
তোমার রুদ্র (সুইট ফিশ)