বৃদ্ধাশ্রমে বসে এক বুড়ি গল্প বলছিল গাছের সাথে।
বুঝলা, গাছ। আমার ছেলের যখন ১০ বছর। তখন ওরে একবার মাদ্রাসায় পাঠিয়ে দেই। মাদ্রাসা ছিল আমাদের গ্রাম থেকে ৩ কিলোমিটার দুর। পায়ে হেটে তারপর নৌকা পাড় হয়ে সেখানে যাওয়া লাগে। বিকেলবেলা ওর নানী ওরে মাদ্রাসায় দিয়ে আসে। রাত ১০টা বাজে দেখি দরজার কে যে কড়া নাড়ে, দরজা খুলে দেখি আমার পোলা। আমাকে দেখেই জড়িয়ে ধরে বলল, মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না।
আজ ৫টা বছর হয়ে গেল। আমি বৃদ্ধাশ্রমে পড়ে আসি। সে দেখতেও আসে না।
অনুগল্প: এক মায়ের আত্মনাৎ
লেখক: রুদ্র সিয়াম (পুরান ঢাকা,বাংলাদেশ)