Story

নামায বেহেশতের চাবি

October 22, 2026

27 views

ইসলামিক - শিক্ষনীয় গল্প

একলোক তার সারা জীবনে কোন পাপ কাজ করেনি। সবার উপকার করেছে। কখনও কারো মনে কষ্ট দেয়নি। লোকটা একদিন মারা গেল।

মৃত্যুর পর সে যখন পরকালে দেখলো তার সামনে বিশাল এক দরজা, তাও আবার তালা বদ্ধ। লোকটা দরজার কাছে এগিয়ে গেল। দরজার দুপাশে দুজন প্রহরী ছিল।

লোকটা বলল, দরজা খুলো। আমি ভেতরে যাবো।

একজন প্রহরী বলল, চাবি তো আমার কাছে নেই।

লোকটা বলল, তাহলে চাবি কোথায় পাবো?

প্রহরী বলল, চাবি তো তোমার সঙ্গে নিয়ে আসার কথা। আচ্ছা, তুমি তো সৎ ও ভালো মানুষ। তুৃৃমি কখনও নামায আদায় করেছো?

লোকটা বলল, না। নামায আদায় করতাম না।

প্রথরী বলল, এজন্যই তোমার কাছে চাবী নেই। জানো না? নামায বেহেশতের চাবি।

লোকটা তখন তার ভুল বুঝতে পারলো। আর গেটের কাছে বসে কাদতে শুরু করলো।

(সমাপ্ত)

সোশ্যাল মেসেজ: নামায বেহেশতের চাবী।

লেখা: রুদ্র সিয়াম

( আশা করি গল্পটা আপনাদের ভালোলেগেছে)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login