Poetry

তোমার সবকিছু মনে আছে এখনো

October 22, 2026

72 views

তার সবকিছু মনে আছে আমার এখনো।
কীভাবে বদলে যায় সন্ধ্যার আলো,
কীভাবে আঙুল থেকে খসে পড়ে পুরনো নদীর মতো নাম।
তুমি পথের কথা বলতে, সেখানে সেতু ছিল, সেটি বলোনি।
আমরা আলাদা হলাম কি তবে শুধু শব্দের ভুলে?
যেটুকু রয়ে গেছে, তা কোনো জলচ্ছাস নয়,
নদী আর টানে না সমুদ্রের দিকে।

নিস্তরঙ্গ চেনা নদী একঘেয়ে জীবনে বড় বিরক্ত আজকাল,
যেন সুদূর অতীতের কোন পরাজয়ের শোকে এখনো স্তব্ধ ।
আমি জানি না, কাকে তুমি এখন দাও তোমার নীরবতা কিংবা উচ্ছ্বাস!
একাকীত্বের মাঝে তোমার স্মৃতিচারণ মানেই দীর্ঘশ্বাস।

আমাদের মধ্যিখানে জমে উঠছে আকালের ছাই,
অলক্ষ্যে বাড়ে দূরত্ব ও সংক্রামক কাল, তারও আর হিসাব নাই।
যে প্রেম একদিন ছিল মুখোমুখি সত্যের মতো, বেলজিয়াম আয়না,
সে প্রেমে ইদানীং কেবল নিজেরই ছায়া দেখার বায়না। ।

তোমার সবকিছু মনে আছে এখনো, ছবি।
তোমার সবকিছু মনে আছে এখনো,
তোমার সবকিছু মনে আছে এখনো।

Picked up where you left off

Comments

R Masud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Mahfuza Runa 2 weeks ago

    খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 2 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • R Masud 2 weeks ago First reader

    আমাদের মধ্যিখানে জমে উঠছে আকালের ছাই, অলক্ষ্যে বাড়ে দূরত্ব ও সংক্রামক কাল, তারও আর হিসাব নাই। বাহ, দারুণ লিখলেনতো!

    • Borhan Mahmud 2 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।