Poetry

সন্ধ্যাকালীন

October 23, 2026

138 views

সন্ধ্যাকালীন। ধরো, পথের দুইপাশে সহস্র বইয়ের দোকান।

তুমি, বিরল বইয়ের মতো। তোমাকে খুঁজছিলাম।

হালকা শীত-বৃষ্টি

তুমি—শেলফ থেকে, বই থেকে, পাতা থেকে—অক্ষর

ঝেড়ে মুছে আবার গাছ হয়ে দাঁড়িয়ে পড়লে কেন?

অদ্ভুত

আবহাওয়া আজ। দুটো

বৃষ্টিফোঁটার ব্যবধানে, ঝরতেছে রাশি রাশি শুকনো পাতা।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Shahzadi Nasrin 2 weeks ago

    এক কথায়, বাহ্!

  • Ayesha akter Shilpi 3 weeks ago First reader

    গাছ হতে পারা সহজ কথা নয়। যে গাছ হতে পারে তার আশ্রয়ে অসংখ্য মানুষ নিশ্চিন্তে থাকতে পারে।