Poetry

হরিণী নয়, সিংহী হও নারী!

October 24, 2026

20 views

গাণিতিক হিসাব ধরো

আথবা, ধরো, বাস্তুতন্ত্রের খাদ্যচক্র

বাঘের ভয়ে দৌড়ে বেড়ানো- হরিণী, বাঁচতে পারে?

বেঁচে থাকা যায়!

উপায়?

হরিণী নয়, সিংহী হও নারী।

দ্রোহকে ভালোবেসে-

আমি হলফ করে বলতে পারি,

ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন- সেসব দূরের কথা!

তোমার দেহে

নখের আঁচরও কাটতে পারবে না কেউ!

নিজেকে রূপান্তরে

নিউরন মাঝে যদি তুলতে পারো ঢেউ,

বাঘের সাথে সমানতালে

তুমিও চলতে পারো সবখানে, সবসময়।

হরিণী নয়, সিংহী হও নারী।।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • বাহ্খু!!!ব সুন্দর লিখেছেনতো💗

    • সাকিব জামাল 1 day ago

      ধন্যবাদ। পাশে থাকবেন ।আপনার জন্য শুভ কামনা ।