Poetry

নিঃশব্দে ভাঙনের গান

October 28, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

24 views

আলো বাড়তেছে চারপাশে,

অস্পষ্ট হচ্ছে রেটিনার বিম্বে।

দৈর্ঘ্য কমছে ব্যস্তানুপাতে,

মেলানিন হারিয়েছে চুলে।

কোষে ভরা মুক্ত র‍্যাডিকেল,

নাসারন্ধ্র পলল করেছে বন্ধ।

হৃতযন্ত্র হারিয়েছে ছন্দ,

নিউরনের ক্ষয় বাধায় দ্বন্দ্ব;

কোষে ভরা বিষে—

দখল নিয়েছে মুক্ত র‍্যাডিকেলে।

প্যাপিলোমা ভাইরাসে,

শরীর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে;

নাক-মুখ জুড়ে,

ব্ল্যাকহেড বাসা বেঁধেছে।

ঘনত্ব হারিয়েছে অস্থি,

বৃক্কতেও নেই স্বস্তি;

ইনসুলিন গেছে কমে,

সুগারেরা রাজত্ব করে।

রঙ হারিয়ে বিবর্ণ রূপে,

ডানা ভেঙে একে একে—

পতন হয়েছে দলে দলে;

বিসর্জন দিয়েছি আপন মনে,

ভাসিয়ে দিয়ে গড়া স্বপ্ন

যত ছিল আপন হাতে।

আকাঙ্ক্ষারা এখনো লড়াই করে,

হেরে গিয়ে কেঁদে ফেরে;

ফিরে গিয়ে শুরু করে,

বারবার চক্রে ঘোরে—

শ্বাস-প্রশ্বাসে যুক্ত থেকে।

শুধু আগের মতো করে,

কর্নিয়া ফেটে গিয়ে—

অ্যাকুয়াস হিউমার দলে দলে

বেরিয়ে আসে সজোরে।

ব্যতিক্রম আছে দুইখানে—

আগে প্রকাশ্যে, এখন লুকায়ে;

আগে সশব্দে, এখন নিঃশব্দে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login