মুখে বলতে পারোনি, আচরণে তো বুঝাতে পারতে,
সেও যদি না পারতে, দুই ছত্রে লিখে যেতে।
আমি তো তোমার নীরবতারও অর্থ খুঁজেছি কতকাল,
তুমি শুধু দূরত্ব বাড়িয়ে বর্তমানকে বানিয়েছ গতকাল।
একটু অভিমান, একটু অপেক্ষা, এতটুকুই তো চাওয়া,
তোমার চোখে একবার অন্তত নিজের ছায়া পাওয়া।
কাগজের কোণে লিখতে পারতে, কিছু কথা ছিল বাকি,
আমি না হয় বুঝে নিতাম, তুমি ছিলে ইহকালের ফাঁকি।