Poetry

তবুও ফোটে ছাতিম ফুল

November 2, 2026

70 views

রাতের প্রেমে বইছে ছাতিম ফুলের ঘ্রাণ

পাগল প্রাণ, আমার পাগল প্রাণ!

ধুপ-ধুনো জ্বালাই

তোমারে খুঁজি।

না-পাই, না-পাই, তোমারে না-পাই!

আরতি আমার; হাতের মুঠোয় নিয়ে-

চোখের জলে ভিজাই।

অতঃপর আমি হই শিশির!

ঘাসের বুকে ঝরে ঝরে পড়ি।

বিরহ দহনে উড়ে যাই,

উড়ে যাই;

দূর নক্ষত্র জগতে...

তবুও ফোটে ছাতিম ফুল!

বিরহ পিছু ছাড়ে না কবি'র লোকান্তরে।

--------

নোটঃ কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Shakil Rony 2 weeks ago First reader

    ধূপ-ধুনো এবং কবির। এই বানান দুটি ঠিক করে নিবেন প্লিজ। ছাতিম ফুলের ঘ্রাণে মাথা ধরে যায়। শীতের আগমনী যেন ছাতিমের ঘ্রাণেই ভেসে আসে।

    • সাকিব জামাল 1 week ago

      ধন্যবাদ ভাই ।