Poetry

চক্রব্যূহ

November 3, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

15 views

ব্যর্থতারা ধরে আছে কামড়ে
কচ্ছপের মতো থোঁতা বের করে;
না যাচ্ছে ছাড়ানো, না যাচ্ছে মাড়ানো।

সুখেরা উড়ছে ডানা মেলে
মেঘের ওপারে, মাটি থেকে বহুদূরে;
না পাচ্ছি ধরতে, না পাচ্ছি ভুলতে।

ঊষর মরুর ধূসর বালিতে
রক্ত পরিণত করেছি পানিতে;
না পেরেছি ফলাতে, না পেরেছি কুড়াতে।

ব্যর্থতা কুড়ে কুড়ে খাচ্ছে,
একই চক্রে ঘুরপাক খাচ্ছে;
না আছে যুক্তি, না পাচ্ছি মুক্তি।

স্বপ্নেরা তিরস্কারের হাসি হাসছে
শৃঙ্গের চূড়ায়, পাদদেশ থেকে বহু ওপরে;
না যাচ্ছে ধরা, না যাচ্ছে ছোঁয়া।

আমি চলছি মাটির বুক চিরে,
গিরিখাতের কিনারা বেয়ে বেয়ে;
না পারছি পৌঁছাতে, না পারছি ফিরতে।

সময়রেখার কোনো বিন্দুতে,
সবুজ দ্বীপের কোনো সিন্ধুতে—
পাবো কি দেখা? দেবে কি ধরা?

স্বাপদসংকুল অরণ্যের শেষে,
নদী কিনারায় কাশের বেশে—
ছড়াবে কি শুভ্রতা? দেবে কি ছোঁয়া?

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login