চা খেতে খেতে জমবে আড্ডা
লুকিয়ে যাবে বিকেলের রোদ।
প্রকৃতির কোলে উঠবে হেসে
রুপালি চাঁদ শান্ত সুবোধ।
তুমি আর আমি পাশাপাশি বসে
বলবো দুজন মনের কথা।
চাঁদের আলোয় হাত রেখে হাতে
থাকবে না ভয় বিষন্নতা।
হিমেল হাওয়ায় মন যে হারায়
তোমার চুলে আলতো মায়ায় ।
দিনের শেষে এই গোধূলি
রঙিন কোনো স্বপ্ন বোনাায়।
তোমার চোখে চোখ রেখে
আজ ভুলবো সকল ব্যর্থতা ।।
তুমি আর আমি পাশাপাশি বসে
বলবো দুজন মনের কথা
চাঁদের আলোয় হাত রেখে হাতে
থাকবে না ভয় বিষন্নতা
নিঝুম রাতে জোনাক জ্বলে
বলবে কথা কানে কানে।
আমাদের এই গোপন মায়া
বাঁধবো সুরের নতুন গানে।
চায়ের ধোঁয়ায় অস্পষ্ট সব
থেমে থাকে সব ব্যস্ততা।।
তুমি আর আমি পাশাপাশি বসে
বলবো দুজন মনের কথা
চাঁদের আলোয় হাত রেখে হাতে
থাকবে না ভয় বিষন্নতা
[ গানটি ইউটিউবে একই শিরোনামে আছে। শুনতে পারেন। ]