ছোট্ট ছেলে মজনু মিয়া, রাস্তায় তার ঘর,
এই দুনিয়ায় সবাই আপন, সবাই যে তার পর,
কেউ রাখে না খবর যে তার, কেউ ধারে না ধার,
এদিক সেদিক ঘুরে ফিরেই দিন কেটে যায় তার।
ঘর নেই, দুয়ার নেই, নেইতো ভাল পোশাক
চড় লাথি আর বঞ্চনা তার নিত্যদিনের খোরাক।
সব কিছু সে সহ্য করে অল্প কিছু পাবার আশায়
একটুখানি দয়ায় তবু কেউ যদি তার প্রানটা বাঁচায়।
বাংলাদেশের জেলায় জেলায় মজনু আছে হাজার
তাদের পেটে লাথি মেরে
অধিকার তার চূর্ণ করে
কেমন করে কর তুমি লক্ষ টাকার বাজার ?
এই দেশটা কী তবে শুধুই তোমার? মজনুদের নয় ??
১১ সেপ্টেম্বর ২০১৯ || বগুড়া