শিওরের পাশের ফুলদানিতে নেতিয়ে পড়েছে জবাটা।
আসলে মনে নেই- কবে ওকে তুলে এনেছিলাম।
কে যেন যত্ন করে জলও দিয়েছে রোজ। তবু...
শুধু জলে জবা বাঁচে না, অথবা জবারা চিরদিন বাঁচে না।
জবারা ফোটে বারে বারে, গাছের ডালে একে একে।
বুকের ভেতর ফুল গাছটার ডাল কেটেছে কেউ।
৪ ডিসেম্বর ২০২৫ || কুড়িগ্রাম