অবশেষে হিমালয় থেকে ভেসে এলো বিষণ্নতা।
ধুলো ধুসরীত হাওয়ায় রুক্ষতার ঝাঁঝ।
অথচ নিয়ম মেনেই ঝড়ছে কুয়াশা,
ভিজে যাচ্ছে সদ্য ঝড়ে পড়া শিউলি।
মানুষের মন কতটুকু শিশির নিলে সত্যি ভেজে?
কোন হেমন্তে অন্তরে বাজে শীতের বাতাস?
গাছে গাছে পাতাদের মরে যাওয়ার ধুম,
কে যায়, কে আসে,
কার গাওয়া গান রিনরিনে কানে বাজে ?
সুর কাটা গানে উদাস হইয়ো না কবি,
নিঃশব্দেও যে কবিতা হয়, কত হয় ছবি।
বরফ শীতল কবিতার ছাঁয়ায়
হৃদয় ভেজে না নাকি ?
২১ নভেম্বর ২০২৫ || কুষ্টিয়া